এবার ঢাকা মাতাতে আসছেন সঞ্জয়

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সঙ্গীত প্রযোজক সঞ্জয় দেব কানাডার টরন্টোতে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী

2026-07-16T22:51:14+00:00
2026-07-16T22:51:14+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আনন্দ সময়
এবার ঢাকা মাতাতে আসছেন সঞ্জয়
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৫১ পিএম 
সঞ্জয় দেব। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সঙ্গীত প্রযোজক সঞ্জয় দেব কানাডার টরন্টোতে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এবং যুক্তরাষ্ট্রের মায়ামি, আটলান্টা ও হিউস্টনের ফিফা ফ্যান ফেস্টে সংগীত পরিবেশন করেন। এবার ঢাকা মাতাবেন তিনি।

এবারের বিশ্বকাপের অন্যতম অফিসিয়াল গান ‘সির সির’-এর পরিবেশনা দিয়ে বিশ্বমঞ্চ মাতানোর পর ঢাকা আসছেন তিনি। শনিবার (১৮ জুলাই) তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকার বনানীর কামাল আতাতুর্ক পার্কে ট্রিপল টাইম কমিউনিকেশনসের আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ফুটবল উৎসব ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’।

এই উৎসবের সমাপনী দিন অর্থাৎ ১৯ জুলাই মঞ্চে থাকবেন সঞ্জয়। বড় পর্দায় সেমিফাইনাল ও ফাইনাল খেলা সরাসরি দেখানোর পাশাপাশি এই উৎসবে থাকছে লাইভ কনসার্ট ও ডিজে পারফরম্যান্স। গতকাল থেকে ১৯ জুলাই প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চলছে এ উৎসব।


উৎসবের উদ্বোধনী দিনে বড় পর্দায় দেখানো হয় ফ্রান্স বনাম স্পেন-এর মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ। এই দিনে দর্শকদের সামনে মঞ্চ মাতান ফিরোজ জং ও ডিজে সুমন। বুধবার দিবাগত রাত একটায় বড় পর্দায় দেখানো হয় ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচ। এদিন মঞ্চ মাতান র‍্যাপার ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়। ১৬ থেকে ১৮ জুলাই তিন দিনে দর্শকদের সামনে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকা, মিলা ইসলাম এবং ডিজে সানি। ১৯ জুলাই উৎসবের শেষ ও সবচেয়ে আকর্ষণীয় দিন। এদিন মঞ্চ মাতাবেন সঞ্জয় ও ডিজে জাদু। উৎসবের অগ্রিম টিকিট মিলছে ‘টিকিট টুমোরো’ ওয়েবসাইটে।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   সঞ্জয় দেব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: