শোবিজ অঙ্গনে একাধিকবার প্রেমের গুঞ্জনে নাম জড়িয়েছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। তবে ব্যক্তিজীবন, ভালোবাসা ও সম্পর্ক নিয়ে এতদিন প্রকাশ্যে তেমন কিছু না বললেও এবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে কথা বলেন দীঘি। সেখানে প্রেমজীবন সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি কখনো প্রেমের সম্পর্কে জড়াইনি। এমনকি সুযোগ থাকা সত্ত্বেও সচেতনভাবেই কোনো সম্পর্কে যাইনি।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী জানান, স্কুলজীবন থেকেই পরিবারের কঠোর নজরদারির মধ্যে বড় হয়েছেন তিনি।
দীঘির ভাষ্য, ক্লাস সিক্সে ওঠার পর থেকেই আমার চলাফেরায় নানা ধরনের বিধিনিষেধ ছিল। পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে আমার খোঁজখবর নিতেন। এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত আমি মোবাইল ফোনও ব্যবহার করিনি।
তিনি বলেন, দীর্ঘদিন এমন নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে ওঠার কারণে প্রেম করার মতো সুযোগ বা মানসিক পরিসর কোনোটিই তৈরি হয়নি।
এর আগে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং পরে মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
দীঘি জানান, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। তাদের সঙ্গে প্রেমের গুঞ্জনের কোনো সত্যতা নেই।
সময়ের আলো/আনবিএন