বিচার না পাওয়ার আক্ষেপ জুলাই শহিদ পরিবারের

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায়

2026-07-16T23:18:39+00:00
2026-07-16T23:18:39+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
নাগেশ্বরীতে জুলাই শহিদ দিবস পালিত
বিচার না পাওয়ার আক্ষেপ জুলাই শহিদ পরিবারের
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:১৮ পিএম 
নাগেশ্বরীতে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভা। সংগৃহীত ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের পরম শ্রদ্ধায় স্মরণ করা হয়। সভায় উপস্থিত শহিদ পরিবারের সদস্যরা ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের এই আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ইতিহাসের পাতায় চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বীরদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্মরণসভায় অংশ নিয়ে শহিদ রাশেদুল ইসলামের বাবা বাচ্চু মিয়া সন্তান হারানোর শোক বুকে নিয়ে বলেন, ‘সন্তান হারানোর শোকের চেয়েও বড় কষ্ট হলো এতদিন পরও হত্যার বিচার না পাওয়া।’ 

রাশেদুলের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘পাঁচ ছেলের মধ্যে রাশেদুল ছিল আমার সবচেয়ে ছোট। সন্ধ্যা হলেই এখনও মনে হয় ছেলে হয়তো ঘরে ফিরবে। কিন্তু আমাদের সেই অপেক্ষা আর শেষ হয় না।’ তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সব শহিদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান।


অনুষ্ঠানে উপস্থিত অপর শহিদ গোলাম রব্বানীর বাবা সাইদুল ইসলাম বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে। আমরা প্রতিশোধ চাই না, কেবল সুষ্ঠু বিচার চাই; যেন ভবিষ্যতে আর কোনো বাবা-মাকে এমন সন্তান হারানোর শোক বহন করতে না হয়।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   বিচার  আক্ষেপ  জুলাই শহিদ পরিবার  কুড়িগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: