ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বকাপ ফাইনালের আগে কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলের বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না থাকার

2026-07-17T09:08:12+00:00
2026-07-18T12:59:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:০৮ এএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ১২:৫৯ পিএম
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের আগে কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলের বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না থাকার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ফাইনালের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নিউইয়র্কের কাছাকাছি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

রোববার (১৯ জুলাই) নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে ম্যাচের আগেই স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। 

মেয়র মামদানি বলেন, বর্তমান বায়ুমান শুধু হাঁপানি বা হৃদরোগীদের জন্য নয়, সুস্থ মানুষের জন্যও ক্ষতিকর হতে পারে। তিনি বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়া এবং প্রয়োজনে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।


এদিকে, দূষণ বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতিকর। কানাডার দাবানলের ধোঁয়ার প্রভাব যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে শিকাগোর খারাপ বায়ুমানের কারণে একটি প্রীতি ফুটবল ম্যাচও স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বিপুলসংখ্যক দর্শকের সমাগমের মধ্যে বায়ুদূষণের এই পরিস্থিতি আয়োজক ও সমর্থকদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ফাইনাল  নিউইয়র্ক মেয়র  সতর্কবার্তা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: