বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়ে ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬

2026-07-17T10:34:42+00:00
2026-07-17T10:34:42+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
অর্থনীতি
বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:৩৪ এএম 
বৈদেশিক মুদ্রা। ছবি : সংগৃহীত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়ে ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতেও রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস (মোট) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৬৪ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার (৩৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার)। অন্যদিকে, আইএমএফের ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৯৬৬ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার।


এর আগে, ১৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৫৪৬ দশমিক ১৪ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৯০৭ দশমিক ৩ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। এই পদ্ধতিকে আন্তর্জাতিকভাবে রিজার্ভ পরিমাপের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বৈদেশিক মুদ্রা  রিজার্ভ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: