একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে বদলে যায় পুরো দৃশ্যপট। প্রেমিকার ওপর

2026-07-17T11:19:43+00:00
2026-07-17T11:19:43+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:১৯ এএম 
সংগৃহীত ছবি
একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে বদলে যায় পুরো দৃশ্যপট। প্রেমিকার ওপর ভরসা করে প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও, প্রেমিকা নিজে ঝাঁপ না দিয়ে শান্ত পায়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান। অবশ্য পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত তৎপরতায় অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই যুবক।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ওই যুগল আগে থেকেই একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে সেতুতে এসেছিলেন। সেখানে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেদের মধ্যে কিছু কথাবার্তাও বলেন তারা। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা সরাসরি যমুনা নদীতে ঝাঁপ দেন। কিন্তু তার পরপরই প্রেমিকারও ঝাঁপ দেওয়ার কথা থাকলেও তিনি তীরে দাঁড়িয়ে পুরো বিষয়টি দেখেন। প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখেও তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্তভাবে হেঁটে চলে যান।


খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টার পর নদী থেকে আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তারা।

প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যুবকটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে কী কারণে তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে ওই তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সময়ের আলো/জোই



  বিষয়:   একসঙ্গে মৃত্যু  যমুনা  ঝাঁপ  প্রেমিক  পালিয়ে  প্রেমিকা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: