ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘লীগ ধর’ ম্যারাথন এবং তিন দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে

2026-07-17T15:03:56+00:00
2026-07-17T15:03:56+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
রাজনীতি
ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:০৩ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘লীগ ধর’ ম্যারাথন এবং তিন দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’ শুরু হয়েছে। ২০২৪ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার ঘটনাকে স্মরণ এবং জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় কার্জন হল থেকে ম্যারাথনটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি ও বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে কলাভবনে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

ম্যারাথন শেষে সকাল ৮টায় ঢাবির ঐতিহাসিক বটতলায় তিন দিনব্যাপী (১৭-১৯ জুলাই) চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ঢাবি শিবিরের সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ অন্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ১৭ জুলাই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন আজাদীর সূচনা করেছিল, যার চূড়ান্ত রূপ আসে ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের মাধ্যমে। জুলাইয়ের শহীদদের বিচার নিশ্চিত করতে এবং তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।’

ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, গণপরিসর থেকে জুলাই বিপ্লবের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার নানামুখী ষড়যন্ত্র চলছে। কিছু ব্যক্তি পুনরায় ফ্যাসিবাদের বয়ান প্রতিষ্ঠা করতে চায়। তাই ফ্যাসিবাদের জুলুমের ইতিহাসকে বারবার জনপরিসরে নিয়ে আসতে হবে।

ঢাবি শিবিরের সেক্রেটারি কাজী আশিক জানান, ১৯ জুলাই পর্যন্ত চলমান এই প্রদর্শনীতে জুলাইয়ের শহীদদের স্মৃতিচারণ, আলোকচিত্র, ফ্যাসিবাদী শাসনামলের নিপীড়নের দলিল, ইনকিলাবি সংগীত ও সাংস্কৃতিক আয়োজন থাকবে। তিনি সাধারণ শিক্ষার্থীদের প্রদর্শনীটি পরিদর্শনের আহ্বান জানান।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  ঢাবি  ছাত্র শিবির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: