সিরিজ বাঁচাতে আজ মাঠে বাংলাদেশ, একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর সিরিজে সমতা ফেরাতে

2026-07-17T15:11:28+00:00
2026-07-17T15:11:28+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
সিরিজ বাঁচাতে আজ মাঠে বাংলাদেশ, একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:১১ পিএম 
দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা টাইগারদের জন্য এটি কার্যত ‘বাঁচা-মরার’ লড়াই।

প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় স্পিন বিভাগে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নাসুম আহমেদকে বিশ্রাম দিয়ে তার জায়গায় লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে একাদশে ফেরানো হতে পারে।

ব্যাটিংয়ে ভারসাম্য আনতে মোসাদ্দেক হোসেন সৈকতকেও খেলানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি পেস বিভাগেও পরিবর্তনের আভাস মিলেছে। আবদুল গাফফার সাকলাইন সুযোগ পেতে পারেন, সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ম্যাচের আগে উইকেটের অবস্থা ও দলের সমন্বয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।


এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারানোর পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও পরাজিত হয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সিরিজ  বাংলাদেশ  একাদশ  একাধিক পরিবর্তন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: