সিরিজ বাঁচানোর ম্যাচে ভালো শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বোলিংয়ের

2026-07-17T17:02:40+00:00
2026-07-17T17:10:09+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
সিরিজ বাঁচানোর ম্যাচে ভালো শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ৫:১০ পিএম
সিরিজ বাঁচানোর ম্যাচে ভালো শুরু বাংলাদেশের
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত শুরু করেছে বাংলাদেশের। পাওয়ারপ্লে তে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। ক্রিজে আছেন ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। 

এদিকে, একাদশে নাসুম আহমেদের জায়গায় খেলবে রিশাদ হোসেন। সিরিজের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

মূলত, ফেভারিট হিসেবে জিম্বাবুয়ে সফর শুরু করে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে টাইগাররা। 


এবারের জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের শেষ সুযোগ হিসেবে বাকী ছিল- টি-টোয়েন্টি ফরম্যাট। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ ৩২ রানে হেরে যায় তাওহিদ হৃদয়ের দল।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ২৫ ম্যাচ খেলে ১৭টিতে জয়ের বিপরীতে ৯টিতে হেরেছে টাইগাররা।

সময়ের আলো/আআ


  বিষয়:   সিরিজ  ক্রিকেট  বাংলাদেশ  জিম্বাবুয়ে  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: