১৮৭ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারাল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫

2026-07-17T18:39:41+00:00
2026-07-17T22:06:15+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
১৮৭ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারাল জিম্বাবুয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ১০:০৬ পিএম
৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে টাইগাররা। ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে টাইগাররা। ফলে স্বাগতিকদের সামনে জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্য দাঁড়ায়।

বড় লক্ষ্য তাড়া করতে নেমেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। নতুন বল হাতে পেসাররা দুর্দান্ত সূচনা এনে দেন, আর ফিল্ডাররাও সুযোগ কাজে লাগিয়ে জিম্বাবুয়ের ওপর চাপ আরও বাড়িয়ে দেন।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২১ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৬৬ রান। বর্তমান রানরেট ৭.৮৮ হলেও ম্যাচ জিততে প্রয়োজনীয় রানরেট বেড়ে দাঁড়িয়েছে ৯.৫৮।

সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের জন্য এই ম্যাচটি ‘করো অথবা মরো’ লড়াই। আর সেই লড়াইয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে জয়ের পথেই এগিয়ে যাচ্ছে টাইগাররা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ১৮৭ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারাল জিম্বাবুয় 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: