তবে কি যুক্তরাষ্ট্রেই বাগদান সারলেন পূজা চেরি?

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

চিত্রনায়িকা পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা। শোবিজ অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন

2026-07-17T19:11:39+00:00
2026-07-17T19:11:39+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আনন্দ সময়
তবে কি যুক্তরাষ্ট্রেই বাগদান সারলেন পূজা চেরি?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:১১ পিএম 
চিত্রনায়িকা পূজা চেরি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা। শোবিজ অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি পূজা চেরি কিংবা তার পরিবারের কেউ।

বিনোদন অঙ্গনের একাধিক সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। ভক্তদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, কে সেই ব্যক্তি, যার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

অবশ্য বাগদানের বিষয়টি পুরোপুরি নতুন নয়। এর আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা চেরি। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে কখনোই প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি তিনি। তাই নতুন করে ছড়িয়ে পড়া এই গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন অভিনেত্রী।


এদিকে শোবিজের অনেকের ধারণা, ব্যক্তিগত সম্পর্ককে আলোচনার বাইরে রাখতেই বিষয়টি প্রকাশ করছেন না পূজা। যদিও মার্কিন প্রবাসীর সঙ্গে তার বাগদানের বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও, পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটিকে গুঞ্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সময়ের আলো/আআ


  বিষয়:   তবে কি যুক্তরাষ্ট্রেই বাগদান সারলেন পূজা চেরি? 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: