ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি

শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় বিজ্ঞান ইউনিট

2026-07-17T20:44:27+00:00
2026-07-17T20:48:07+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ৮:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় বিজ্ঞান ইউনিট এবং বিকাল ৩টায় ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এ উপলক্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে থাকে নিষ্ঠা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস। ভর্তি পরীক্ষা সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ মাত্র। তাই নিজের সর্বোচ্চ সামর্থ্য, সততা ও মনোযোগ দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো। আমি বিশ্বাস করি, তোমাদের প্রত্যেকের মধ্যেই অসীম সম্ভাবনা নিহিত রয়েছে। যে শিক্ষার্থী অধ্যবসায়, নৈতিকতা ও জ্ঞানচর্চাকে জীবনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করবে, সেই ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।


তিনি আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা নৈতিকতা, উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ হয়ে দেশ ও বিশ্বের কল্যাণে নেতৃত্ব দেবে। আমি সব পরীক্ষার্থীর সর্বাঙ্গীণ সফলতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করছে যে, ভর্তি পরীক্ষার সব কার্যক্রম সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হবে এবং যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আগামী দিনের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে যাবে।

সময়ের আলো/আআ




  বিষয়:   ঢাকা  সেন্ট্রাল  ইউনিভার্সিটি  শিক্ষা  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: