লেবাননে স্থায়ী সামরিক পোস্ট স্থাপন করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের দক্ষিণে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করতে নতুন স্থায়ী সামরিক পোস্ট স্থাপন শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৬ জুলাই)

2026-07-17T21:43:57+00:00
2026-07-17T21:43:57+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে স্থায়ী সামরিক পোস্ট স্থাপন করছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:৪৩ পিএম 
ছবি : সংগৃহীত
লেবাননের দক্ষিণে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করতে নতুন স্থায়ী সামরিক পোস্ট স্থাপন শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক মারিভ।

পত্রিকাটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবস্থান দীর্ঘমেয়াদে শক্তিশালী করতেই এসব স্থায়ী সামরিক অবস্থান তৈরি করা হচ্ছে। তবে নতুন পোস্টগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ পদক্ষেপ এমন সময় নেওয়া হলো, যখন ইতালির রোমে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর যুক্তরাষ্ট্র জানায়, দক্ষিণ লেবাননের দুটি সংঘাতময় এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য উভয় পক্ষ একটি কাঠামো ও দিকনির্দেশনায় সম্মত হয়েছে।


মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি নিয়ে মতপার্থক্যের কারণে এই নতুন উদ্যোগ তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

সময়ের আলো/আআ


  বিষয়:   লেবানন  ইসরায়েল  সময়েল আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: