বিশ্বকাপ ফাইনালে মেসির প্রতিপক্ষ ৮ বার্সা খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক

খেলা

চলতি বিশ্বকাপে স্পেনের দুর্বলতা খুঁজে পাওয়াই কঠিন। বিশ্বকাপজুড়ে দুর্দান্ত খেলতে থাকা দলটির উল্লেখযোগ্য কোনো দুর্বলতা এখন পর্যন্ত চোখে পড়েনি।বিশ্বকাপের আগে

2026-07-17T22:16:46+00:00
2026-07-17T22:16:46+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপ ফাইনালে মেসির প্রতিপক্ষ ৮ বার্সা খেলোয়াড়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:১৬ পিএম 
ছবি : সংগৃহীত
চলতি বিশ্বকাপে স্পেনের দুর্বলতা খুঁজে পাওয়াই কঠিন। বিশ্বকাপজুড়ে দুর্দান্ত খেলতে থাকা দলটির উল্লেখযোগ্য কোনো দুর্বলতা এখন পর্যন্ত চোখে পড়েনি।

বিশ্বকাপের আগে কোচ লুইস দে লা ফুয়েন্তে ‘একতাবদ্ধ’ স্পেনের কথা বলে দলকে উজ্জীবিত করেছিলেন। তবে স্কোয়াড ঘোষণার পর রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকায় কিছুটা সমালোচনা হয়েছিল। সেই সংশয় অবশ্য মাঠের পারফরম্যান্সেই উড়িয়ে দিয়েছে স্পেন।

Advertisement
২৬ সদস্যের দলে আটজনই বার্সেলোনার ফুটবলার। পাশাপাশি পিএসজির ফ্যাবিয়ান রুইজ, অ্যাতলেতিকো মাদ্রিদের অ্যালেক্স বায়েনা, ম্যানচেস্টার সিটির ব্যালন ডি’অরজয়ী রদ্রি এবং রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালের মতো তারকাদের উপস্থিতিতে আরও ভারসাম্যপূর্ণ হয়েছে দলটি।

চলতি টুর্নামেন্টে পাঁচ গোল করা ওয়ারজাবাল রয়েছেন দুর্দান্ত ফর্মে। ফাইনালেও গোলের ধারা অব্যাহত রেখে দলকে শিরোপা জেতাতে পারলে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে বিশেষ জায়গা করে নিতে পারেন তিনি।


অন্যদিকে লামিনে ইয়ামাল, দানি ওলমো ও পাউ কুবার্সির মতো তরুণদের পারফরম্যান্সও স্পেনকে দিয়েছে বাড়তি শক্তি। আক্রমণে ওলমোর সৃজনশীলতা, ইয়ামালের গতিময়তা এবং কুবার্সির দৃঢ় রক্ষণ দলটিকে পূর্ণতা দিয়েছে। এতটাই ভারসাম্যপূর্ণ এই দল যে, ইউরো জয়ী নিকো উইলিয়ামসের মতো তারকাকেও নিয়মিত বড় ভূমিকা রাখতে হচ্ছে না।

সময়ের আলো/আআ
  বিষয়:   বিশ্বকাপ  ফাইনাল  মেসি  প্রতিপক্ষ  খেলোয়াড় 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: