মিথ্যাচার ছড়ানো ছাড়া আওয়ামী লীগের আর কোনো কাজ নেই : ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ছড়ানো ছাড়া আওয়ামী লীগের এখন আর কোনো কাজ

2026-07-17T22:51:10+00:00
2026-07-17T22:51:10+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
রাজনীতি
মিথ্যাচার ছড়ানো ছাড়া আওয়ামী লীগের আর কোনো কাজ নেই : ছাত্রদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:৫১ পিএম 
রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ছড়ানো ছাড়া আওয়ামী লীগের এখন আর কোনো কাজ নেই।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তৎকালীন ক্ষমতাসীনদের সমালোচনা করে ছাত্রদল সভাপতি বলেন, তাদের উদ্দেশ্যে আরেকবার স্পষ্ট করে বলতে চাই, যতদিন পর্যন্ত তাদের অন্যায়ের বিচার না হবে, ততদিন যাত্রাবাড়ীর কওমি মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল–সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকবে।

গণ-অভ্যুত্থানের দিনগুলোর স্মৃতিচারণা করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, আন্দোলনের সফলতা মূলত নির্ভর করেছিল স্থানীয় বাসিন্দাদের প্রত্যক্ষ অংশগ্রহণের ওপর। আন্দোলনের সময় আমি যখন গুরুতর আহত হয়েছিলাম, তখন এই যাত্রাবাড়ীর স্থানীয় সাহসী ভাইদের সহায়তায় নিরাপদে ও জীবন বেঁচে ছিলাম।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে ১৭ জুলাই ঐতিহাসিক প্রতিরোধ দিবস পালিত হয় এবং ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির মাধ্যমে একদফা আন্দোলন চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যায়। এ আন্দোলন পরিচালিত হয়েছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায়।


আন্দোলনের পেছনের দূরদর্শী নির্দেশনার কথা তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, ‘ক্যাম্পাসগুলোতে যখন ছাত্রলীগের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডব চলছিল, তখন রাজপথের সহযোদ্ধাদের একের পর এক গ্রেফতার করা হচ্ছিল। সেই কঠিন পরিস্থিতিতে তারেক রহমান স্কাইপিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্ত হয়ে দায়িত্ব ভাগ করে নেওয়ার নির্দেশনা দেন।

তিনি জানান, সেই নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, তৎকালীন দায়িত্বশীল নেতৃত্ব এবং তিনি নিজে সমন্বয় রেখে সারা দেশে আন্দোলন বেগবান করার কাজ পরিচালনা করেছিলেন।

যাত্রাবাড়ীতে আয়োজিত এই প্রতিরোধ দিবসের সমাবেশে ছাত্রদল ও বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   মিথ্যাচার  আওয়ামী লীগ  ছাত্রদল  সভাপতি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: