ইএ স্পোর্টসের পূর্বাভাস, কপাল পুড়তে যাচ্ছে আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২২ বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যৎ বাণী করে আলোচনায় এসেছিল গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। এবার ২০২৬ বিশ্বকাপের

2026-07-17T23:56:40+00:00
2026-07-17T23:56:40+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
ইএ স্পোর্টসের পূর্বাভাস, কপাল পুড়তে যাচ্ছে আর্জেন্টিনার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
২০২২ বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যৎ বাণী করে আলোচনায় এসেছিল গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরেও তাদের পূর্বাভাস নতুন দিয়েছে প্রতিষ্ঠানটি। সেই পূর্বাভাস আর্জেন্টিনা সমর্থকদের জন্য মোটেও সুখকর নয়। ইএ স্পোর্টসের হিসাব বলছে, এবারের বিশ্বকাপ ট্রফি উঠতে পারে স্পেনের হাতে।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্পেন। পরদিন ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাচ্ছে দুই ফুটবল পরাশক্তির শিরোপা নির্ধারণী লড়াই।

তবে মাঠের এই মহারণের আগেই নিজের পূর্বাভাস জানিয়ে দিয়েছে ইএ স্পোর্টস। তারা বলছে, ফাইনালে জয় পাবে স্পেন এবং ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে লা রোহারা। গত চারটি বিশ্বকাপেই তাদের পূর্বাভাস অবিশ্বাস্যভাবে মিলেছে। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে আগেভাগেই ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।


সবশেষ ২০০৬ বিশ্বকাপে তাদের পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছিল। সেবার ইএ স্পোর্টস চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলেছিল, কিন্তু দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর থেকে টানা চারটি বিশ্বকাপে তাদের অনুমান বাস্তবতার সঙ্গে মিলে গেছে।

এ কারণেই ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে ইএ স্পোর্টসের এই পূর্বাভাস নিয়ে আলোচনা তুঙ্গে। তবে পরিসংখ্যান ও সিমুলেশন যতই স্পেনের দিকে ঝুঁকুক, মাঠের ৯০ মিনিট কিংবা তারও বেশি সময়ের লড়াইয়ে শেষ কথা বলবে ফুটবলাররাই।

ফাইনালে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্বকাপ  আর্জেন্টিনা  স্পেন  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: