প্যারোলে মুক্তি পেয়ে মায়ের দাফনে অংশ নিলেন যুবলীগ নেতা

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) কারাগার থেকে প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

2026-07-18T00:45:43+00:00
2026-07-18T02:20:09+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের দাফনে অংশ নিলেন যুবলীগ নেতা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:৪৫ এএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ২:২০ এএম
যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হাওলাদার। ছবি : সংগৃহীত
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) কারাগার থেকে প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে নাশকতা মামলায় আটক জাহিদুল ইসলামকে প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে বাগেরহাট জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে তিনি নিজ গ্রাম মোরেলগঞ্জ উপজেলার খারইখালী গ্রামে গিয়ে মরহুমা মা সবেজান বিবির জানাজায় অংশ নেন এবং দাফন কার্যক্রম সম্পন্ন করেন।

Advertisement
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সবেজান বিবি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মায়ের মৃত্যুর পর পরিবারের সদস্যরা জাহিদুল ইসলামের প্যারোলে মুক্তির আবেদন করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুক্রবার নির্ধারিত সময়ের জন্য তাঁকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়।


কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক বিবেচনায় এবং প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে তাঁকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   প্যারোলে মুক্তি  মায়ের দাফন  যুবলীগ নেতা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: