ভ্রমণকাহিনি লিখছেন ইয়াশ রোহান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অভিনয়ের পাশাপাশি লেখালেখি করছেন ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহান। ভ্রমণের স্মৃতিকথা তুলে ধরছেন ‘ট্রাভেল ডায়েরিজ’-এ। সম্প্রতি এই চমকপ্রদ তথ্যটি জানিয়েছেন অভিনেতা

2026-07-18T02:48:06+00:00
2026-07-18T02:48:06+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আনন্দ সময়
ভ্রমণকাহিনি লিখছেন ইয়াশ রোহান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৪৮ এএম 
অভিনেতা ইয়াশ রোহান। ছবি : সংগৃহীত
অভিনয়ের পাশাপাশি লেখালেখি করছেন ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহান। ভ্রমণের স্মৃতিকথা তুলে ধরছেন ‘ট্রাভেল ডায়েরিজ’-এ। সম্প্রতি এই চমকপ্রদ তথ্যটি জানিয়েছেন অভিনেতা নিজেই। পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে হাজির হয়েছিলেন ইয়াশ রোহান। 

আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচারিত হবে এই পডকাস্ট। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত বলবেন অভিনেতা। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে ইয়াশ রোহান জানিয়েছেন, তার অর্জিত টাকা-পয়সার বড় অংশ তিনি খরচ করেন ভ্রমণে। একাই ঘুরতে বেরিয়ে যান দেশ-বিদেশে।

সেসব স্মৃতিকথা শুধু নিজের মাঝেই সীমাবদ্ধ রাখতে চান না তিনি। সবার সঙ্গে শেয়ার করতে চান। সে কারণেই তিনি অল্প অল্প করে ভ্রমণকাহিনি লিখছেন। ইয়াশ রোহানের ‘ট্রাভেল ডায়েরিজ’ বই আকারে আসবে নাকি অন্য কোনো ফরমেটে, তা এখনও চূড়ান্ত হয়নি। ভ্রমণ নিয়ে আরেকটি তথ্য দিয়েছেন ইয়াশ; সব ঠিক থাকলে এভারেস্ট জয় করতে চান তিনি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে ইয়াশ রোহান বলেছেন তার বলা-না বলা অনেক কথা। পডকাস্ট প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।


এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ইয়াশ রোহান। সম্প্রতি তার অভিনীত ‘ভালোবাসার গল্প’ নাটকটি আলোচনায় এসেছে। পারিবারিক আবহে নির্মিত এই নাটকের গল্প এগিয়েছে দুই বন্ধুকে ঘিরে। তাদের পারিবারিক সম্পর্ক, সন্তানদের বেড়ে ওঠা, সুখ-দুঃখ, খুনশুটি, ভালোবাসা এবং নানা টানাপোড়েন মিলিয়ে পরিচিত জীবনের আবেগঘন এক গল্প তুলে ধরা হয়েছে। নাটকে ইয়াশের বিপরীতে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।

এ ছাড়া সম্প্রতি প্রচারে আসা ‘ওয়ারিশ’, ‘ঝরা বকুল’, ‘দ্য ফ্যামিলি’, ‘প্রেমের তরী’, ‘অথবা তুমি আমি’সহ আরও বেশ কিছু নাটকে সাড়া ফেলেছেন ইয়াশ রোহান। নাটকের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ওটিটিতেও কাজ করছেন ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সদ্য মুক্তি পেয়েছে ‘হেডলাইন’ সিরিজ। একটি পুরোনো খবরের কাগজকে কেন্দ্র করে এগিয়েছে এর কাহিনি। এতে নজর কেড়েছেন সময়ের আলোচিত এই অভিনেতা।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ভ্রমণকাহিনি  ইয়াশ রোহান  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: