অমুসলিমের বাড়িতে খাবার খাওয়া কি জায়েজ, ইসলাম কী বলে

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

মুসলমানদের জীবনে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয়, যখন কাজ, শিক্ষা বা সামাজিক প্রয়োজনে অমুসলিমদের সঙ্গে মেলামেশা করতে হয়। এ বিষয়টির

2026-07-18T06:46:11+00:00
2026-07-18T06:46:11+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
ইসলাম
অমুসলিমের বাড়িতে খাবার খাওয়া কি জায়েজ, ইসলাম কী বলে
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:৪৬ এএম 
ছবি : সংগৃহীত
মুসলমানদের জীবনে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয়, যখন কাজ, শিক্ষা বা সামাজিক প্রয়োজনে অমুসলিমদের সঙ্গে মেলামেশা করতে হয়। এ বিষয়টির কারণে অনেকের মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, প্রশ্নটি হলো, অমুসলিমের বাড়িতে খাবার খাওয়া কি ইসলামে বৈধ? এ বিষয়ে ইসলামি শরিয়তে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক। 

ইসলামের দৃষ্টিতে হিন্দু বা অন্যান্য অমুসলিমের তৈরি হালাল খাবার মুসলমানের জন্য খাওয়া জায়েজ। প্রয়োজন হলে তাদের বাড়িতে অতিথি হিসেবে বা কাজের প্রয়োজনে খাবার খেতেও কোনো বাধা নেই।

তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে। অমুসলিমদের নিজেদের জবাই করা প্রাণীর গোশত মুসলমানের জন্য খাওয়া বৈধ নয়। কারণ তারা ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর নামে জবাই করে না। তাই তাদের জবাইকৃত ছাগল, মুরগি বা অন্য কোনো প্রাণীর গোশত খাওয়া থেকে বিরত থাকতে হবে।


এ ছাড়া ইসলামে ঈমান ও আকিদার সুরক্ষার স্বার্থে অমুসলিমদের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গতা ও এমন বন্ধুত্ব, যা ধর্মীয় বিশ্বাসকে প্রভাবিত করতে পারে, তা পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পারস্পরিক সৌজন্য, প্রতিবেশীসুলভ আচরণ, সামাজিক যোগাযোগ এবং প্রয়োজনের ক্ষেত্রে তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা বৈধ।

তথ্যসূত্র : ফাতাওয়া তাতারখানিয়া (১৮/১৬৬), ফাতাওয়া হিন্দিয়া (৫/৩৪৭)।


  বিষয়:   অমুসলিম  বাড়ি  খাবার  জায়েজ  ইসলাম  মুসলিম  মুমিন 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: