সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার

2026-07-18T08:41:11+00:00
2026-07-18T08:41:11+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৪১ এএম 
তানিম রেজা বাপ্পি। ছবি : সংগৃহীত
শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

মতিঝিল থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তাকে গ্রেফতারের পর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে রাকিবুল ইসলাম ভুঁইয়া রিজন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, সুব্রত বাইনের অবৈধ অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত এই বাপ্পি। সুব্রত বাইনকে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া থেকে গ্রেফতার করে। এরপর থেকেই বাপ্পি ও তার সহযোগীরা আন্ডারওয়ার্ল্ডে নিজেদের আধিপত্য ধরে রাখতে নানা অপরাধমূলক তৎপরতা চালিয়ে আসছিলেন।

সময়ের আলো/জোই



  বিষয়:   সুব্রত বাইন  সেকেন্ড ইন কমান্ড  বাপ্পি  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: