বাদল মোড়লের হত্যাকারীদের বিচার হতে হবে : ডেপুটি স্পিকার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

সন্ত্রাসীদের হামলায় নিহত কৃষকদল নেতা শহিদ বাদল মোড়ল হত্যার বিচার ও আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে

2026-07-18T09:48:09+00:00
2026-07-18T09:48:09+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
বাদল মোড়লের হত্যাকারীদের বিচার হতে হবে : ডেপুটি স্পিকার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৪৮ এএম 
বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সময়ের আলো
সন্ত্রাসীদের হামলায় নিহত কৃষকদল নেতা শহিদ বাদল মোড়ল হত্যার বিচার ও আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

কর্মসূচির শুরুতে ডেপুটি স্পিকার শহিদ বাদলের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর বাদলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কবরের পাশে একটি বৃক্ষরোপণ করেন তিনি। 

উপস্থিত নেতাকর্মীরা জানান, এই বৃক্ষরোপণ শহিদ বাদলের স্মৃতিকে চিরসবুজ রাখার প্রতীকী প্রয়াস। কবর জিয়ারত শেষে ব্যারিস্টার কায়সার কামাল চিকিৎসাধীন আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বাদল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করে বলেন, জামাত-শিবিরের সন্ত্রাসীরা সুপরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে কৃষকদল নেতা বাদলকে নির্মমভাবে হত্যা করেছে এবং বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে গুরুতর আহত করেছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শহিদ বাদলের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বাংলার মাটিতে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছি, প্রকৃত অপরাধীদের যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, ৯০-এর ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সিপিও রফিকুল ইসলাম জগলু, সাবেক সচিব ফরিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব, মুজাফফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম ও মনির ফরাজী, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম।

এছাড়াও স্থানীয় বিএনপি, কৃষকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা নিহত শহিদ বাদলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   বাদল মোড়ল  হত্যাকারী  বিচার হতে হবে  ডেপুটি স্পিকার  বাগেরহাট  খুলনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: