নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষিকর্মকর্তা নিহত

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।শনিবার (১৮ জুলাই)

2026-07-18T14:02:30+00:00
2026-07-18T14:03:26+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষিকর্মকর্তা নিহত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ২:০৩ পিএম
মো. আব্দুর রহমান সুমন। ছবি : সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সীরহাট সড়কের রোহিতের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  


স্থানীয়রা জানান, সকালে সুমন শ্বশুর বাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেন। তিনি উপজেলার চৌমুহনী-মুন্সীরহাট সড়কের রোহিতের পোল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নোয়াখালী  ট্রাক-মোটরসাইকেল  সংঘর্ষ  কৃষিকর্মকর্তা  নিহত  সময়ের আলো  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: