নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা

শিক্ষা

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।শনিবার (১৮ জুলাই) সকালে জেলা শহরের

2026-07-18T14:32:57+00:00
2026-07-18T14:34:03+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিক্ষা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৩২ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ২:৩৪ পিএম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। ছবি : সংগৃহীত
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

শনিবার (১৮ জুলাই) সকালে জেলা শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এনছানুল হক মিলন। 


ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের সূচনা করে, বিভিন্ন ক্লাসরুম ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। এটিকে জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ছয়টি আসনে ছয় এমপি এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় অংশ নেবেন শিক্ষামন্ত্রী। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত থাকবেন।

সময়ের আলো/মহু


  বিষয়:   নওগাঁ  বিশ্ববিদ্যালয়  শিক্ষা  উদ্বোধন  শিক্ষামন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: