দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে : ডেপুটি স্পিকার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

দক্ষ ও প্রযুক্তিনির্ভর জনশক্তি গড়ে তুলতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার

2026-07-18T16:33:50+00:00
2026-07-18T16:33:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে : ডেপুটি স্পিকার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:৩৩ পিএম 
স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির (স্কিল-আইটি) উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সময়ের আলো
দক্ষ ও প্রযুক্তিনির্ভর জনশক্তি গড়ে তুলতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (১৮ জুলাই) বাগেরহাট সদরে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির (স্কিল-আইটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন হল, ‘আমাকে একটি দক্ষ জাতি দিন, আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলব।’

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন তখনই সাধিত হবে যখন আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারব। আর সেই দক্ষতা অর্জনের সারথি হিসেবে কাজ করছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম জগলু বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   দক্ষ জনশক্তি  দেশ  উন্নয়ন  ডেপুটি স্পিকার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: