বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে চাঁদার দাবিতে মারধরের শিকার তরুণ, গ্রেফতার ৩

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগরে বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদার দাবিতে বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছেন পিয়াল হাসান নাইছ নামে তরুণ। এ সময়

2026-07-18T20:48:36+00:00
2026-07-18T22:14:35+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে চাঁদার দাবিতে মারধরের শিকার তরুণ, গ্রেফতার ৩
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ১০:১৪ পিএম
গ্রেফতার ৩ তরুণ। ছবি : সময়ের আলো
যশোরের অভয়নগরে বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদার দাবিতে বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছেন পিয়াল হাসান নাইছ নামে তরুণ। এ সময় ওই তরুণের বান্ধবীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জুলাই) সকালে তরুণের বান্ধবী বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে এজাহারনামীয় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারে নূরবাগ বাসস্ট্যাণ্ডসংলগ্ন জুতাপট্টির সামনে যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার বুইকারা গ্রামের সুজন আলী ওরফে শান্ত (৪০), একই গ্রামের ওহিদুল মোল্যা ওরফে ডেভিড (১৯) ও আরমান মোল্যা (১৯)। 


মামলার এজাহার সূত্রে জানা যায়, পিয়াল হাসান নাইছ নামের ওই তরুণের সঙ্গে নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার বিকেলে তরুণীকে নিয়ে তিনি নওয়াপাড়া বাজারে ঘুরতে আসেন। একপর্যায়ে নূরবাগ বাসস্ট্যান্ডসংলগ্ন জুতাপট্টির সামনে পৌঁছালে সুজন আলী, তার সহযোগী ওহিদুল মোল্যা, আরমান মোল্যা, গুয়াখোলা গ্রামের আরিফ (৩৮), বেঙ্গলগেট এলাকার সুমন (৩৭) ও রানাভাটা এলাকার টুটুলসহ (৩৮) অজ্ঞাতনামা ৪/৫ জন তাদেরকে অপহরণ করে বুইকারা গ্রামে নিয়ে যায়। সেখানে তাদেরকে মারধর ও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তরুণীকে শ্লীলতাহানি করে।

মামলার বাদী জানান, শুক্রবার রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পুলিশ। তারপর শনিবার সকালে ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘এজাহারনামীয় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   চাঁদা  দাবি  শিকার  মারধর  গ্রেফতার  যশোর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: