সন্তানদের অবহেলা, বেঁচে থাকতেই নিজের ‘কবর’ নির্মাণ করলেন বৃদ্ধা

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

মৃত্যুর পর দাফন হবে কি না, সেই অনিশ্চয়তা থেকেই নিজের কবর নিজেই তৈরি করে রেখেছেন ঠাকুরগাঁওয়ের আয়েশা বেগম (৭০)। এই

2026-07-18T20:54:20+00:00
2026-07-18T20:56:24+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
সন্তানদের অবহেলা, বেঁচে থাকতেই নিজের ‘কবর’ নির্মাণ করলেন বৃদ্ধা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ৮:৫৬ পিএম
নিজের জন্য তৈরি করা কবরের সামনে বৃদ্ধা আয়েশা বেগম। ছবি : সংগৃহীত
মৃত্যুর পর দাফন হবে কি না, সেই অনিশ্চয়তা থেকেই নিজের কবর নিজেই তৈরি করে রেখেছেন ঠাকুরগাঁওয়ের আয়েশা বেগম (৭০)। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্বামীর মৃত্যুর পর থেকে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামে দীর্ঘদিন ধরে একাই বসবাস করছেন। 

স্থানীয়দের দাবি, তিন ছেলে সম্পত্তি নিজেদের নামে নেওয়ার পর মায়ের খোঁজ-খবর প্রায় বন্ধ করে দেন। পরে ছেলেদের বাড়ি ছেড়ে স্বামীর দেওয়া জমিতে একটি জরাজীর্ণ ঘরে আশ্রয় নেন তিনি। সেই ঘরের পাশেই নিজের কবর তৈরি করেছেন।

আয়েশা বেগম বলেন, ‘অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করলেও এখন কেউ তার খোঁজ নেয় না। বৃষ্টিতে ঘরে পানি পড়ে, অনেক সময় না খেয়েই থাকতে হয়।’

মৃত্যুর পর সন্তানরা দাফনের দায়িত্ব নেবে না, এমন আশঙ্কা থেকেই আগেভাগে নিজের কবর প্রস্তুত করেছেন বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় পাঁচ বছর ধরে তিনি একাই জীবনযাপন করছেন। প্রতিবেশীরাই খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে পাশে দাঁড়াচ্ছেন। 

মৃত্যুর পর তাকে ওই কবরেই দাফন করার অনুরোধও তিনি এলাকাবাসীর কাছে করে রেখেছেন।

এদিকে আয়েশা বেগমের দুই ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সময়ের আলো/এমকে


  বিষয়:   সন্তান  ভরসা  কবর  তৈরি  বৃদ্ধা  মা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: