৫ আগস্টের পর বাড়ি ফিরলেও ক্যান্সারে হেরে গেলেন ফেনীর সেই বিএনপি নেতা

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং বিএনপি নেতা মো. শাহাজাহান সবুজ (৪৮) মারা গেছেন। দীর্ঘদিন মরণব্যাধি

2026-07-18T22:44:23+00:00
2026-07-18T22:44:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৫ আগস্টের পর বাড়ি ফিরলেও ক্যান্সারে হেরে গেলেন ফেনীর সেই বিএনপি নেতা
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:৪৪ পিএম 
মরহুম বিএনপি নেতা মো. শাহাজাহান সবুজ। সংগৃহীত ছবি
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং বিএনপি নেতা মো. শাহাজাহান সবুজ (৪৮) মারা গেছেন। দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন তিনি। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সীরহাট ফতেহপুরে তার গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। 

মরহুম শাহাজাহান সবুজ মুন্সীরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত আবুল বশরের ছেলে। তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় থাকার পর পরবর্তীতে বিএনপির হয়ে মাঠপর্যায়ে কাজ করেন। 

স্থানীয় নেতাকর্মীদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলা ও হামলার শিকার হয়ে তিনি দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন। গত বছরের ৫ আগস্টের পটপরিবর্তনের পর নিজ জন্মভূমিতে ফিরে এলেও ততদিনে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন এবং বিছানায় শুয়েই জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেন। 

শনিবার সকালে তার জানাজা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। 


এছাড়া বিএনপি, যুবদল ও জামায়াত নেতৃবৃন্দসহ পরিবারের সদস্যরা সেখানে বক্তব্য প্রদান করেন। 

দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরে আসা এই জনপ্রিয় সাবেক মেম্বারকে শেষ বিদায় জানাতে জানাজায় স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ৫ আগস্ট  বাড়ি ফিরলে  ক্যান্সার  হেরে গেলেন  ফেনী  বিএনপি নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: