‘কিছু ধাপ্পাবাজ লোক’ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতারণা করেছেন : মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি ও অন্তর্বর্তী সরকারের কিছু ধাপ্পাবাজ লোক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা

2026-07-18T23:14:29+00:00
2026-07-18T23:14:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘কিছু ধাপ্পাবাজ লোক’ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতারণা করেছেন : মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:১৪ পিএম 
কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাবেশে মামুনুল হক। সংগৃহীত ছবি
বিএনপি ও অন্তর্বর্তী সরকারের কিছু ধাপ্পাবাজ লোক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল। তিনি বলেন, অন্য রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে তারা জুলাই সদনদের মধ্যে গোপনে একটি ধারা ঢুকিয়ে দিয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন মামুনুল হক।

নাগরিক সমাবেশে খেলাফত মজলিসের আমীর আরও বলেন, ‘বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। এতে বিএনপি মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে।’ 

তিনি বলেন, ‘এদেশের মজলুম জনতা গণভোটের রায়ের বাস্তবায়ন দেখতে চায়। ৬৯ শতাংশ মানুষের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কার্পণ্যতা, শীথিলতা বা অবহেলার কোনো সুযোগ নেই। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছিল ঠিক তেমনি কোটি কোটি জনতা বিএনপিকে লাল কার্ড দেখিয়ে এই দেশ ছাড়া করবে।’


বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ প্রমুখ।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ধাপ্পাবাজ লোক  জুলাই সনদ  স্বাক্ষর  প্রতারণা  মামুনুল হক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: