প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:৩৫ এএম আপডেট: ১৯.০৭.২০২৬ ৬:৩৮ এএম
ছবি : সংগৃহীত আল্লাহ তায়ালা আমাদের জীবনে অসংখ্য নেয়ামত দান করেছেন। সুস্থতা, নিরাপত্তা, ঈমান, রিজিক ও পরিবার, সবই তাঁর অশেষ অনুগ্রহ। এসব নেয়ামতের কদর করা, সঠিকভাবে ব্যবহার করা এবং সেগুলো টিকিয়ে রাখতে আল্লাহর কাছে দোয়া করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আল্লাহ আমাদের অসংখ্য নেয়ামতে ভরিয়ে রেখেছেন। এগুলো রক্ষা করা আমাদের কর্তব্য। কারণ, এসব নেয়ামতের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও কল্যাণময় হয়।
আল্লাহর দেওয়া কোনো নেয়ামত যেন আমাদের হাতছাড়া না হয়, সে জন্য নিয়মিত নেক আমল করা, সব ধরনের পাপ থেকে বেঁচে থাকা এবং সর্বদা আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন।
এ বিষয়ে নবী মুহাম্মদ (সা.) একটি গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিয়েছেন। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি (সা.) আমাদের জন্য এ দোয়া করতেন—
দোয়া : ‘اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ’
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা, ওয়া তাহাওউলি আফিয়াতিকা, ওয়া ফুজা'আতি নিকমাতিকা, ওয়া জামিই সাখাতিক।’
অর্থ : ‘হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার দেওয়া নেয়ামত দূর হয়ে যাওয়া থেকে, আপনার দান করা সুস্থতা পরিবর্তিত হয়ে যাওয়া থেকে, আপনার আকস্মিক শাস্তি থেকে এবং আপনার সব ধরনের অসন্তুষ্টি থেকে।’
সূত্র : সহিহ মুসলিম, হাদিস : ৬৮৩৭।
সময়ের আলো/এসএকে