বাগেরহাটে মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাট সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আলিম পরীক্ষার্থীসহ দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও একজন

2026-07-19T08:20:14+00:00
2026-07-19T08:20:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাগেরহাটে মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ নিহত ২
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:২০ এএম 
মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজন। ছবি : সংগৃহীত
বাগেরহাট সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আলিম পরীক্ষার্থীসহ দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন। 

শনিবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের সদর উপজেলার রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনার দুটি হাসপাতালে স্থানান্তর করা হয়। 


সন্ধ্যায় খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলিম পরীক্ষার্থী আরাফাত (১৮) এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মইনুল কাজী (৫২) মারা যান। নিহত দুজনই বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বাগেরহাট-রূপসা পুরাতন সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত, মইনুল কাজীসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জোই
 


  বিষয়:   বাগেরহাট  মুখোমুখি সংঘর্ষ  আলিম পরীক্ষার্থী  নিহত  খুলনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: