নড়াইলে পাওনা টাকা ফেরত আনতে গিয়ে রাজমিস্ত্রি খুন

​নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা ফেরত আনতে গিয়ে আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে পাওনাদার। শনিবার (১৮

2026-07-19T08:34:47+00:00
2026-07-19T08:34:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে পাওনা টাকা ফেরত আনতে গিয়ে রাজমিস্ত্রি খুন
​নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৩৪ এএম 
প্রতীকী ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা ফেরত আনতে গিয়ে আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে পাওনাদার। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কুমারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

আলিনুর ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। 

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দিয়েছিলেন আলিনুর। দীর্ঘ দিন পার হলেও রাজিব টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা করে আসছিলেন। শনিবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে আলিনুরকে ডেকে নেয় রাজিব ও তার লোকজন।


​নিহতের বড় ভাই আমিনুর ফকির জানান, রাতে টাকা আনার জন্য তারা দুই ভাই কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে (রাজিবের বাড়ির কাছে) পৌঁছানো মাত্রই ওৎ পেতে থাকা রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়। দুর্বৃত্তরা আলিনুরকে লক্ষ্য করে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিৎ কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত যুবকের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই


  বিষয়:   নড়াইল  পাওনা টাকা  ফেরত  রাজমিস্ত্রি খুন  সময়ের আলো  খুলনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: