ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুরাইয়া আক্তার জেরিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল

2026-07-19T08:42:50+00:00
2026-07-19T08:42:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৪২ এএম 
ঝালকাঠি সদর হাসপাতাল। ছবি : সময়ের আলো
ঝালকাঠিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুরাইয়া আক্তার জেরিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত জেরিন ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার বাসিন্দা এবং ঝালকাঠি হ‌রচন্দ্র বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জামাল খান বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাতদিন আগে জ্বরে আক্রান্ত হয় জেরিন। প্রথমে বাড়িতে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।


নিহতের মামা মিজানুর রহমান বলেন, আমার ভাগনি ছয়-সাত দিন আগে অসুস্থ হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান, তার ডেঙ্গু হয়েছে। এরপর হাসপাতালে ভর্তি রেখে তিন-চারদিন চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। কিন্তু আজ আবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে ফার্মেসিতে নিয়ে যাই। সেখান থেকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে যেতে বলা হয়। জরুরি বিভাগে নেওয়ার কিছুক্ষণ পরই সে মারা যায়।

তিনি আরও বলেন, জেরিন ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। ডেঙ্গুতে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন জেরিনের বাবা-মা।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. টিএম মেহেদী হাসান সানি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিয়েছিলো শিশু লামিয়া। সুস্থ হয়ে বাসায় ফেরার পরে আবার অসুস্থ হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা নেওয়ার আগেই মারা যায়।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝালকাঠি  ডেঙ্গু  আক্রান্ত  চতুর্থ শ্রেণি  ছাত্রী  মৃত্যু  বরিশাল  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: