দুপুরে চুরির দায়ে ১০০ রাকাত নামাজ পড়ে তওবা, রাতে ইয়াবাসহ আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করিয়ে ছেড়ে দেয় গ্রামবাসী।

2026-07-19T10:19:37+00:00
2026-07-19T10:19:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুপুরে চুরির দায়ে ১০০ রাকাত নামাজ পড়ে তওবা, রাতে ইয়াবাসহ আটক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:১৯ এএম 
দুপুরে চুরির দায়ে ১০০ রাকাত নামাজ পড়ে তওবা, রাতে ইয়াবাসহ আটক। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করিয়ে ছেড়ে দেয় গ্রামবাসী। একই দিন রাতে মাদক-সংক্রান্ত অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে জোরাগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মোবাইলফোন ও ব্যাগ চুরির অভিযোগে ফয়জুল করিমকে আটক করেন এলাকাবাসী। তাকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ও তওবা করে ছেড়ে দেন স্থানীয়রা। কিন্তু তার কয়েকঘণ্টার ব্যবধানে রাতে জোরারগঞ্জ থানা পুলিশ মাদক সেবন ও মাদক বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করে। 


ফয়জুল একই ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ফিরোজ আহম্মদ খান বলেন, আমরা তাকে চুরির অভিযোগে মারধর না করে ভালো হওয়ার অঙ্গীকারে তাকে নামাজ পড়িয়ে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু রাতেই মাদক মামলায় গ্রেফতারের খবর শুনে আমরা হতাশ হয়েছি। মানুষ নিজে থেকে পরিবর্তন না চাইলে তাকে বদলানো কঠিন।

স্থানীয় বাসিন্দা জহির বলেন, চোর শুনে না ধর্মের বাণী। অসহায় মনে করে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই মাদক নিয়ে গ্রেফতার হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দুপুর  চুরি  নামাজ  তওবা  রাত  ইয়াবা  আটক  যুবক  মিরসরাই  চট্টগ্রাম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: