সাপের কামড় খেয়ে হাসপাতালেই ঠাঁই হলো ‘বিষঝাড়া ওঝা’র

ভেড়ামারা (কুষ্টিয়ার) সংবাদদাতা

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন ইমরান হোসেন (৩৮) নামের এক সাপুড়ে।

2026-07-19T11:45:23+00:00
2026-07-19T11:45:23+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাপের কামড় খেয়ে হাসপাতালেই ঠাঁই হলো ‘বিষঝাড়া ওঝা’র
ভেড়ামারা (কুষ্টিয়ার) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৪৫ এএম 
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‘বিষঝাড়া ওঝা’ ইমরান হোসেন। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন ইমরান হোসেন (৩৮) নামের এক সাপুড়ে। নিজেকে সাপুড়ে ও ওঝা পরিচয় দেওয়া ইমরান বিভিন্ন স্থানে সাপ ধরার ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে থাকেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইমরান ভেড়ামারা উপজেলার হিড়িমাদিয়া গোরস্তান পাড়ার মোশারফ হোসেনের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্থানীয় আমিরুল ইসলামের বাড়িতে সাপ উদ্ধারের জন্য যান ইমরান। বাড়ির উঠানের মাটি খুঁড়ে একটি গর্ত থেকে একটি গোখরা সাপ বের করার পর সেটিকে ধরার চেষ্টা করেন তিনি। এ সময় অসাবধানতাবশত সাপটি তার হাঁটুর ওপরে ছোবল দেয়। পরে স্থানীয় দুই যুবক দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ইমরান জানান, এর আগের দিন (বৃহস্পতিবার) আমিরুল ইসলামের একমাত্র ছেলে সম্রাট সাপের কামড়ে মারা যান। সম্রাটের মৃত্যুর পর শুক্রবার বাড়িটিতে আবারও সাপ দেখা গেলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ইমরানকে খবর দেন।


ইমরান বলেন, বাড়ির উঠান থেকে প্রথমে তিনটি বাচ্চা সাপ উদ্ধার করি। পরে গর্ত থেকে একটি বড় গোখরা সাপ টেনে বের করি। সাপটি ধরার প্রায় দেড় মিনিটের মাথায় অসাবধানতাবশত সেটি আমার হাঁটুর ওপরে কামড় দেয়। তবে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে আমি সুস্থ আছি।

এ ঘটনার পর ইমরান হোসেনের একটি ভিজিটিং কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার্ডে তিনি নিজেকে ‘সাপুড়িয়া’ ও ওঝা পরিচয় দিয়ে সাপ ধরা ও সাপের বিষ ঝাড়ার পাশাপাশি বিভিন্ন জটিল ও গোপন রোগের চিকিৎসা করার দাবি করেছেন। তবে নিজেই সাপের কামড়ের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার পর ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্ক মুক্ত। তাকে ওয়ার্ডে নেওয়া হয়েছে।

চিকিৎসক ইকবাল আরও বলেন, সাপে কাটা রোগী বেড়েছে। যাদের সাপে কাটে, তাদের যেন দ্রুত সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাপের কামড়  হাসপাতাল  বিষঝাড়া  ওঝা  কুষ্টিয়া  ভেড়ামারা  খুলনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: