সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২ জনের উদ্ধারে ডুবুরি দল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে বরিশাল থেকে ঢাকাগামী ‘সুন্দরবন-১২’ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৯ জুলাই) সকাল

2026-07-19T12:35:01+00:00
2026-07-19T13:33:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২ জনের উদ্ধারে ডুবুরি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১২:৩৫ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ১:৩৩ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে বরিশাল থেকে ঢাকাগামী ‘সুন্দরবন-১২’ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১০ জন আরোহীর মধ্যে ৮ জন সাঁতরে ও অন্য উপায়ে তীরে উঠতে পারলেও এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে সদরঘাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ট্রলারের পাখা (প্রপেলার) পানির নিচে কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে সঙ্গে সঙ্গে ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝনদীতে স্থবির হয়ে পড়ে।

ঠিক এই সময়ে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন-১২’ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। লঞ্চের ধাক্কায় নতুন ট্রলারটি মুহূর্তেই নদীতে ডুবে যায়।


দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ও ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রলারটিতে থাকা ১০ জনের মধ্যে ৮ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২ জনের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ এই ২ জনের সন্ধানে বুড়িগঙ্গা নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সর্বশেষ বেলা ১১টা ৫৫ মিনিটের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান জোরদার করা হলেও এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি টেনে তোলা বা উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সদরঘাট  লঞ্চের ধাক্কা  ট্রলার ডুবি  নিখোঁজ  উদ্ধার  ডুবুরি দল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: