ওমানে ইতিহাস গড়ল জুনিয়র নারী হকি দল

ক্রীড়া ডেস্ক

খেলা

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারী হকির এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হলো। উইমেন্স জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে কাজাখস্তানকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন

2026-07-19T16:04:14+00:00
2026-07-19T16:15:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ওমানে ইতিহাস গড়ল জুনিয়র নারী হকি দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:০৪ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৪:১৫ পিএম
কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারী হকির এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হলো। উইমেন্স জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে কাজাখস্তানকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। পুরো টুর্নামেন্টজুড়ে লাল-সবুজের দলটির দুর্দান্ত নৈপুণ্য, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতা দেশের জন্য এক অনন্য সাফল্য বয়ে এনেছে।

টুর্নামেন্টের শুরু থেকেই টানা জয় পাওয়া বাংলাদেশ দল ফাইনালেও তাদের আধিপত্য বজায় রাখে। শক্তিশালী কাজাখস্তানের বিপক্ষে আক্রমণাত্মক হকি খেলে ২-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা। 

মেয়েদের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ওমানের স্টেডিয়ামে সশরীরে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে সরাসরি অভিনন্দন জানান তিনি।   

হকি ফেডারেশনের প্রেসিডেন্ট মাঠের খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারিতে থাকা ওমান প্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো টুর্নামেন্টজুড়ে প্রবাসী বাংলাদেশিরা গ্যালারিতে উপস্থিত থেকে লাল-সবুজের পতাকাধারীদের প্রাণবন্ত সমর্থন দিয়েছেন।


ওমান সফরকালে বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক হকি ফেডারেশন-এর প্রেসিডেন্ট, হকি ওমানের প্রেসিডেন্ট এবং এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এসব বৈঠকে বাংলাদেশের হকির আধুনিকায়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় নারী হকির যে ধারাবাহিক অগ্রগতি শুরু হয়েছে, এই দুর্দান্ত সাফল্য তা আরও বেগবান করবে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের নারী খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় স্বপ্ন দেখতে এবং বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ওমান  ইতিহাস  জুনিয়র নারী হকি দল  অপরাজিত  ট্রফি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: