সতর্কবার্তায় যা বলল জর্ডানের মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক

জর্ডানে থাকা মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত সব মার্কিন নাগরিককে আকাবার বিমানবন্দর ও সমুদ্রবন্দরে না যাওয়ার জন্য সতর্ক করেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত

2026-07-19T16:38:24+00:00
2026-07-19T17:02:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সতর্কবার্তায় যা বলল জর্ডানের মার্কিন দূতাবাস
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৫:০২ পিএম
জর্ডানে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা জারি। ছবি : সংগৃহীত
জর্ডানে থাকা মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত সব মার্কিন নাগরিককে আকাবার বিমানবন্দর ও সমুদ্রবন্দরে না যাওয়ার জন্য সতর্ক করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য একটি নিরাপত্তা হুমকির কারণে জর্ডানের কর্তৃপক্ষ আকাবার আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দর খালি করে দিয়েছে।  

বিবৃতিতে বলা হয়েছে, আমরা সব মার্কিন নাগরিককে বিমানবন্দর বা সমুদ্রবন্দরে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য জোরালোভাবে পরামর্শ দিচ্ছি। পাশাপাশি জর্ডানের কর্তৃপক্ষের সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন। 


এতে আরও বলা হয়, আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস জর্ডানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে দেশটির সামরিক ঘাঁটিগুলোতে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ অব্যাহত রেখেছে।  

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা টানা অষ্টম রাতের মতো ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা ঘোষণা করে যে, জর্ডানে ইরানের এক হামলায় দুইজন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   জর্ডান  সতর্কবার্তা  মার্কিন দূতাবাস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: