নাটোরে আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে মো. তাছের উদ্দীন নামে ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার

2026-07-19T16:39:05+00:00
2026-07-19T16:40:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নাটোরে আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৩৯ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৪:৪০ পিএম
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়ায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে মো. তাছের উদ্দীন নামে ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।


জানা যায়, আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন তাছের উদ্দীন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী তাকে ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করে, তৎক্ষণাৎ তা আদায় করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, ‘কৃষিজমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   নাটোর  আবাদি  জমি  পুকুর  খনন  অপরাধ  অর্থদণ্ড  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: