বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে ১৩ ঘণ্টা বহিরাগত প্রবেশ নিষেধ

জাবি প্রতিনিধি

শিক্ষা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ ঘণ্টার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত এবং স্টিকারবিহীন গাড়ি

2026-07-19T19:02:55+00:00
2026-07-19T19:03:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে ১৩ ঘণ্টা বহিরাগত প্রবেশ নিষেধ
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৭:০২ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৭:০৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ ঘণ্টার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত এবং স্টিকারবিহীন গাড়ি ও মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই বিকেল ৫টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিকারবিহীন গাড়ি, মোটরসাইকেল এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব গেট দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ জুলাই রাত ১টায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সময়ের আলো/মহু



  বিষয়:   বিশ্বকাপ  ফাইনাল  বহিরাগত  প্রবেশ  নিষেধ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: