দুই ‘অভিশাপ’ কাটাতে পারলেই শিরোপা জিতবে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলা

কয়েক ঘণ্টা পরই শুরু হবে বিশ্বকাপ ফাইনালের মহারণ। টানা দুই শিরোপা জিততে আর্জেন্টিনাকে শুধু স্পেনকে হারালেই চলবে না; একই সঙ্গে

2026-07-19T20:57:31+00:00
2026-07-19T20:57:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
দুই ‘অভিশাপ’ কাটাতে পারলেই শিরোপা জিতবে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৫৭ পিএম 
ছবি : সংগৃহীত
কয়েক ঘণ্টা পরই শুরু হবে বিশ্বকাপ ফাইনালের মহারণ। টানা দুই শিরোপা জিততে আর্জেন্টিনাকে শুধু স্পেনকে হারালেই চলবে না; একই সঙ্গে ভাঙতে হবে দুটি পরিসংখ্যান। যা বছরের পর বছর ধরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পিছু ছাড়ছে না। আর এই কারণেই ফাইনাল ম্যাচটি তাদের জন্য আরও বড় একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

প্রথম অভূতপূর্ব চ্যালেঞ্জটি জড়িয়ে ফিফা র‍্যাংকিংয়ের এক নম্বর অবস্থানের সাথে- যে অবস্থান নিয়ে আলবিসেলেস্তেরা এই টুর্নামেন্ট শুরু করেছিল এবং সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে যা আবার পুনরুদ্ধার করেছে। দ্বিতীয়টি হলো টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া, যা গত ছয় দশকেরও বেশি সময় ধরে কোনো দলের পক্ষে অর্জন করা সম্ভব হয়নি।

ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরের ‘অভিশাপ’ : ফাইনালে ওঠার মাধ্যমে আর্জেন্টিনা ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটি আবার ফিরে পেয়েছে। তারা ফ্রান্সকে টপকে এক নম্বরে উঠেছে এবং স্পেনকে নামিয়েছে দ্বিতীয় স্থানে। আপাতদৃষ্টিতে এটি দারুণ খবর মনে হলেও, এর পেছনে একটি অদ্ভুত ইতিহাস রয়েছে যা আজ পর্যন্ত কোনো দল ভাঙতে পারেনি।

১৯৯৩ সালে ফিফা যখন থেকে বিশ্ব র‍্যাংকিং প্রথা চালু করে, তখন থেকে আজ পর্যন্ত কোনো দলই র‍্যাংকিংয়ের এক নম্বরে থেকে বিশ্বকাপ জিততে পারেনি। এই ধারার শুরু হয়েছিল ১৯৯৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। জার্মানি সেবার শীর্ষ দল হিসেবে টুর্নামেন্টে খেলতে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এরপর থেকে কোনো এক নম্বর দলই নিজেদের এই অবস্থানকে বিশ্বকাপ ট্রফিতে রূপান্তর করতে পারেনি।

১৯৬২ সালের পর ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ আর কেউ জেতেনি : আর্জেন্টিনার সামনে দ্বিতীয় বাধাটি আরও পুরোনো। ৬৪ বছরের মধ্যে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার ইতিহাস গড়তে চায় আলবিসেলেস্তেরা। যে গৌরব পেলের নেতৃত্বাধীন ব্রাজিলের সেই ঐতিহাসিক প্রজন্মের পর আর কোনো দেশ অর্জন করতে পারেনি। এর আগে কেবল ইতালিই (১৯৩৪ এবং ১৯৩৮ সালে) এই কীর্তি গড়েছিল।


ব্রাজিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ এবং ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে টানা চ্যাম্পিয়ন হয়েছিল। তারাই ছিল শেষ দল যারা সফলভাবে নিজেদের মুকুট ধরে রাখতে পেরেছিল। এরপর থেকে যত চ্যাম্পিয়ন দলই তাদের শিরোপা ধরে রাখার চেষ্টা করেছে, প্রত্যেকেই ব্যর্থ হয়েছে। ফলে বছরের পর বছর ধরে এটি ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নের অভূতপূর্ব অভিশাপ’ হিসেবে পরিচিতি পেয়েছে।

স্পেনকে হারাতে পারলে আর্জেন্টিনা যে শুধু আরেকটি বিশ্বকাপ জিতে জার্মানি ও ইতালির সমান ৪টি শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে আসবে তা-ই নয়, একই সঙ্গে আধুনিক বিশ্বকাপের ইতিহাসে জড়িয়ে থাকা দীর্ঘদিনের দুটি বড় অপবাদের অবসান ঘটাবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্বকাপ  শিরোপা  আর্জেন্টিনা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: