জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪

2026-07-19T21:49:44+00:00
2026-07-19T21:51:12+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:৪৯ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৯:৫১ পিএম
দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি। ছবি : সময়ের আলো
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছালে, বিপরীত দিকে আসা একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী ও চালক। পরে আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।


নিহত দুইজনই নারী। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম (৫০)।

আহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০) ও ফাতেমা আক্তার (৫২)।

জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার উজ্জ্বল কুমার সরকার জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সময়ের আলো/মহু  



  বিষয়:   জামালপুর  সিএনজি  ভটভটি  সংঘর্ষ  সড়ক  দুর্ঘটনা  নিহত  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: