আর্জেন্টিনার শুরুর একাদশে আসছে যে তিন পরিবর্তন

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে আলবিসেলেস্তেরা ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জেতার ম্যাচের স্কোয়াড

2026-07-19T23:56:11+00:00
2026-07-19T23:56:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনার শুরুর একাদশে আসছে যে তিন পরিবর্তন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৫৬ পিএম 
বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। সংগৃহীত ছবি
বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে আলবিসেলেস্তেরা ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জেতার ম্যাচের স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে। লিওনেল স্কালোনির দলে লিওনেল মেসি শুরু থেকেই আছেন।

এদিকে রাইটব্যাক বদলে ফেলেছেন স্কালোনি। নাহুয়েল মলিনার জায়গায় এসেছেন গঞ্জালো মন্তিয়েল। অ্যাতলেটিকো মাদ্রিদ খেলোয়াড় শেষ ম্যাচে সুবিধা করতে পারেননি। তার প্রান্ত দিয়েই ইংল্যান্ডের গোল এসেছিল। 

অন্যদিকে রিভার প্লেট ডিফেন্ডার দ্বিতীয়ার্ধে বদলি নেমে নিজের সেরা ম্যাচ খেলেছেন। তারই পুরস্কার হিসেবে ফাইনালের মূল একাদশে তিনি।

আর্জেন্টিনার লাইনআপে আরেকটি পরিবর্তন রদ্রিগো দে পলের অন্তর্ভুক্তি। সেমিফাইনালে শুরুর একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। জিউলিয়ানো সিমিওনের জায়গায় খেলবেন এই মিডফিল্ডার।


শেষ পরিবর্তনে চমক রয়েছে। বাদ পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস। শারীরিকভাবে শতভাগ ফিট নয় তিনি। তার জায়গা নিয়েছেন নিকোলাস গঞ্জালেজ। ইংল্যান্ডের বিপক্ষে বদলি নেমে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন তিনি। 

আর্জেন্টিনার শুরুর একাদশ

গোলকিপার : এমিলিয়ানো মার্টিনেজ
 
ডিফেন্ডার : গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার : রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ

ফরোয়ার্ড : লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ


সময়ের আলো/ইউএমএইচ




  বিষয়:   আর্জেন্টিনা  একাদশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: