চট্টগ্রামে ডিডিএন অফিসে হামলার ঘটনায় আরও ৯ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেরোড এলাকার ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ডিডিএনে হামলায় সরাসরি জড়িত আরও ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।রোববার (১৯ জুলাই)

2026-07-20T00:04:24+00:00
2026-07-20T00:10:00+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ডিডিএন অফিসে হামলার ঘটনায় আরও ৯ জন গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:০৪ এএম  আপডেট: ২০.০৭.২০২৬ ১২:১০ এএম
গ্রেফতার হওয়া ৯ জন। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেরোড এলাকার ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ডিডিএনে হামলায় সরাসরি জড়িত আরও ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রোববার (১৯ জুলাই) দুপুরে র‌্যাব-৭ চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ব্যপারে বিস্তারিত তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

Advertisement
এতে বলা হয়, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনার সিসিটিভির ভিডিও থেকে শনাক্ত করে প্রধান সমন্বয়কারীসহ ৯ জনকে গ্রেফতার ও হামলায় ব্যবহৃত চারটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এর আগে ডিবি পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছিল। র‌্যাবের হাতে গ্রেফতার নয়জনসহ মোট আসামির সংখ্যা দাঁড়াল ১৭ জনে।


র‌্যাবের হাতে গ্রেফতার ৯ জন হলেন- মাইকেল রোহেন মিয়া (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আবদুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), সানজাত হাসান (১৮) সৈরত হোসেন (১৮) এবং সাইফুদ্দিন (৩২)। 

উল্লেখ্য, গত ১৩ জুলাই দুপুরে বন্দর নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবা অফিসে হামলা-ভাঙচুর চালায় ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত। ঘটনার দিন রাতেই চকবাজার থানায় মামলা করেন ডিডিএনের এক কর্মকর্তা। মামলায় অভিযোগ করা হয়, গত ১১ জুলাই ডিডিএনের মালিক আদিল বিন মাহমুদের নম্বরে ডেভিড ইমন পরিচয়ে ফোন করে এককালীন ২ কোটি টাকা ও মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে বাকলিয়া এক্সেস রোডে তাদের অফিসে ৩০-৪০ জন অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত ভাঙচুর শুরু করে। এসময় কম্পিউটার, ল্যাপটপ, আসবাব, গ্লাস ভাঙচুর করে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি করা হয়। এছাড়া, দুর্বৃত্তরা তিনটি মোবাইল ফোন, ড্রয়ার থেকে নগদ ৪৭ হাজার এবং কোম্পানির পরিচালকের কাছ থেকে ৩৫ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে যায়। 

সময়ের আলো/মহু
  বিষয়:   চট্টগ্রাম  ডিডিএন  অফিস  হামলা  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: