ফাইনালের কয়েক ঘণ্টা আগে যে পোস্ট দিয়ে আলোচনায় ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে একটি আবেগঘন পোস্ট করে আলোচনায় এসেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।

2026-07-20T00:19:44+00:00
2026-07-20T00:19:44+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ফাইনালের কয়েক ঘণ্টা আগে যে পোস্ট দিয়ে আলোচনায় ইয়ামাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:১৯ এএম 
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি প্রকাশ করে তিনি দেশের প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে একটি আবেগঘন পোস্ট করে আলোচনায় এসেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি প্রকাশ করে তিনি দেশের প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন।

ছবির ক্যাপশনে ১৯ বছর বয়সী এই ফুটবলার লিখেছেন, ‘ফর ইউ অ্যান্ড ফর দ্য স্ট্রিটস’। এই বার্তার মাধ্যমে নিজের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্দার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। স্পেনের মাতারো শহরের রোকাফোন্দাতেই ইয়ামালের ফুটবল-জীবনের সূচনা। নিজের জন্মস্থানকে সম্মান জানিয়ে ম্যাচেও নিয়মিত রোকাফোন্দার নাম লেখা হেডব্যান্ড পরে খেলেন তিনি।

পোস্ট করা ছবিতে ছোট্ট ইয়ামালকে তার ক্যারিয়ারের প্রথম ক্লাব লা তোরেতার জার্সি পরে দেখা যায়। ছবির সঙ্গে স্প্যানিশ র‌্যাপার মোরাদের একটি গানও যুক্ত করেছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের শিকড়ের প্রতি টান প্রকাশ করে আসছেন ইয়ামাল, যা তার ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে।


অন্যদিকে, এবারের বিশ্বকাপের শুরুটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না ইয়ামালের জন্য। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ দিকে পাওয়া চোটের কারণে তিনি পুরোপুরি ফিট ছিলেন না। তবে ধীরে ধীরে ছন্দে ফিরে নকআউট পর্বে আবারও প্রথম একাদশে নিজের জায়গা নিশ্চিত করেন।

এ পর্যন্ত বিশ্বকাপে একটি গোল করেছেন ইয়ামাল, যা ছিল সৌদি আরবের বিপক্ষে। এখনো কোনো অ্যাসিস্ট না পেলেও দুই ম্যাচে এমভিপি নির্বাচিত হয়ে ফাইনালের আগে নিজের গুরুত্বের প্রমাণ দিয়েছেন স্পেনের এই তরুণ তারকা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ফাইনাল  পোস্ট  আলোচনা  ইয়ামাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: