কোন দলকে সমর্থন দিচ্ছেন লেভানডোভস্কি

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে নিউইয়র্কে তারকাদের মেলা বসেছে। মেটলাইফ স্টেডিয়ামে হাজির হয়েছেন ব্রাজিলের সাবেক তারকা রবার্তো কার্লোস, রোনালদো নাজারিও

2026-07-20T00:24:23+00:00
2026-07-20T00:24:23+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
কোন দলকে সমর্থন দিচ্ছেন লেভানডোভস্কি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:২৪ এএম 
বার্সেলোনার সাবেক তারকা লেভানডোভস্কি। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের  ফাইনাল ম্যাচের আগে নিউইয়র্কে তারকাদের মেলা বসেছে। মেটলাইফ স্টেডিয়ামে হাজির হয়েছেন ব্রাজিলের সাবেক তারকা রবার্তো কার্লোস, রোনালদো নাজারিও এবং স্পেনের বিশ্বকাপ জয়ী জাভি, ডেভিড ভিয়া, ফার্নান্দো লরেন্তেরা । সঙ্গে ছিলেন ইকার ক্যাসিয়াসও। আরও এসেছেন এমএলএস ক্লাব শিকাগো ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কিও।

আর্জেন্টাইন মিডিয়া আউটলেট রেডিও লা রেড-কে চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। বার্সেলোনার সাবেক তারকাকে প্রশ্ন করা হয় আজকের ম্যাচে কাকে পছন্দ করছেন। উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না কে বেশি এগিয়ে। তবে যেহেতু স্পেনে আমার অনেক বেশি সতীর্থ, তাই আমি আশা করব তারা ম্যাচ জিতবে।’


৩৯ বছর বয়সী মেসির বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে তার কথা, ‘এটা সত্যিই অবিশ্বাস্য যে সে এখনো এই বয়সে এই ধরনের পারফরম্যান্স করে যাচ্ছে। একই সময়ে পুরো দল তার জন্য লড়ছে। আমি মনে করি লিও তার সেরাটা খেলে যেতে পারে, সে খুবই চমৎকার খেলোয়াড়। তার জন্য এটা তার জীবনের আরেকটি ফাইনাল। সে এরই মধ্যে বিশ্বকাপ জিতেছে। তাই স্পেনের জন্য এটা হয়তো কিছুটা সহজ হবে।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   কোন দল  সমর্থন দিচ্ছেন  লেভানডোভস্কি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: