আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন

সময়ের আলো ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে নিজের পছন্দের দলের কথা জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, স্পেনকে হারিয়ে টানা

2026-07-20T02:23:19+00:00
2026-07-20T02:23:19+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:২৩ এএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে নিজের পছন্দের দলের কথা জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতবে আর্জেন্টিনা। আর সেই বিশ্বাসের কেন্দ্রে রয়েছেন লিওনেল মেসি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।’ তার মতে, বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য এখনো ধরে রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

Advertisement
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। টুর্নামেন্টজুড়ে গোল ও অ্যাসিস্টে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছেন তিনি। গোল্ডেন বুটের লড়াইয়েও শীর্ষে থাকা এই ফরোয়ার্ডকে ঘিরেই ফাইনালের সবচেয়ে বড় প্রত্যাশা আর্জেন্টাইনদের।


বিশ্বকাপ আয়োজন নিয়েও কথা বলেন ট্রাম্প। তার দাবি, উত্তর আমেরিকায় আয়োজিত এবারের আসরের বিপুল সাফল্য প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা রাখে। তিনি আরও বলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করতে চান এবং নিজের প্রেসিডেন্সির সময়েই আবারও বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

তবে ফিফার বর্তমান সূচি অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। আর ২০৩৪ সালের আসরের স্বাগতিক সৌদি আরব। ফলে যুক্তরাষ্ট্রের পরবর্তীবার বিশ্বকাপ আয়োজনের সুযোগ আসতে পারে ২০৩৮ সালের আগে নয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আর্জেন্টিনা  সমর্থন  ট্রাম্প  মেসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: