যা বললেন বিশ্বকাপ জেতা সবচেয়ে বয়স্ক কোচ

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর উচ্ছ্বাস লুকাননি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনাকে হারিয়ে দলকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি

2026-07-20T06:08:17+00:00
2026-07-20T06:08:17+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
যা বললেন বিশ্বকাপ জেতা সবচেয়ে বয়স্ক কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:০৮ এএম 
৬৫ বছর বয়সে বিশ্বকাপজয়ী ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ডও গড়েছেন তিনি। ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর উচ্ছ্বাস লুকাননি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনাকে হারিয়ে দলকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ৬৫ বছর বয়সে বিশ্বকাপজয়ী ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ডও গড়েছেন তিনি।

ফাইনালের পর দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমি খেলোয়াড়দের জন্য ভীষণ আনন্দিত এবং গর্বিত। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সমাপ্তি টেনেছি। বয়সভিত্তিক সব পর্যায়ে আমরা শিরোপা জিতেছি, আর এবার জিতলাম বিশ্বকাপও। এখন আমাদের সামনে কী অপেক্ষা করছে, সেটাই ভাবছি।’

Advertisement
আবেগঘন কণ্ঠে নিজের পরিবারের কথাও স্মরণ করেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার বাবা-মা ও ভাইয়ের কথা মনে পড়ছে। স্প্যানিশ হতে পেরে এবং এই সাফল্যের ধারাবাহিকতার অংশ হতে পেরে আমি গর্বিত।’


ফাইনালের পারফরম্যান্স নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা খুব ভালো একটি ম্যাচ খেলেছি। শুধু আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্তিনেজের কয়েকটি অসাধারণ সেভই আমাদের আরও আগে গোল করতে দেয়নি। বিশ্বকাপ জেতা খুব কঠিন, আর সে কারণেই এই অর্জনের মূল্য অনেক বেশি।’

২০১০ সালে ভিসেন্তে দেল বস্কের হাত ধরে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। ২০২৬ সালে দে লা ফুয়েন্তের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বের সর্বোচ্চ শিরোপা জিতল লা রোখা। পাশাপাশি ৬৫ বছর বয়সে তিনি বিশ্বকাপজয়ী সবচেয়ে বয়স্ক কোচ হিসেবেও নাম লেখালেন ইতিহাসে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিশ্বকাপ  বয়স্ক কোচ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: