সিলেটে হাম-রুবেলায় আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও

2026-07-20T13:59:25+00:00
2026-07-20T14:00:21+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে হাম-রুবেলায় আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:৫৯ পিএম 
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত বিভাগে হাম ও রুবেলায় সন্দেহজনক ও ল্যাব নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে। 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মারা যাওয়া ৩ শিশুর মধ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ের এক বছর পাঁচ মাস বয়সী তাসফিয়া, সুনামগঞ্জের জামালগঞ্জের এক বছর সাত মাস বয়সী আব্দুল্লাহ এবং সুনামগঞ্জ সদর উপজেলার আট মাস বয়সী তানভীর রয়েছে। ৩ জনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 


এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৫৮ জন সন্দেহজনক হাম-রুবেলা রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৫ জন। 

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে সোমবার (২০ জুলাই) বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৪৫ জনের শরীরে ল্যাব নিশ্চিত হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব নিশ্চিত রোগী পাওয়া যায়নি। 

স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শিশুদের সময়মতো হাম-রুবেলার টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে। 

সময়ের আলো/মহু

 


  বিষয়:   সিলেট  হাম  রুবেলা  শিশু  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: