গাজীপুরে মৎস্য খামার থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে একটি মৎস্য খামার থেকে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তার আনুমানিক বয়স ৬৫।সোমবার (২০

2026-07-20T14:42:42+00:00
2026-07-20T14:43:31+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে মৎস্য খামার থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:৪২ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ২:৪৩ পিএম
কালিয়াকৈর থানা, গাজীপুর। ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে একটি মৎস্য খামার থেকে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তার আনুমানিক বয়স ৬৫।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার আটাবহ এলাকার পারভেজ নামে একটি মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা মৎস্য খামারে মরদেহটি ভাসতে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে, তার পরনে ছিল সাদা রঙের চেক টি-শার্ট। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   গাজীপুর  মৎস্য  খামার  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: