ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো.আলাউদ্দিন রায়হান (২৭) নামে যুবক গলায় ফাঁস দিয়ে

2026-07-20T17:04:58+00:00
2026-07-20T17:05:59+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:০৪ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৫:০৫ পিএম
মো.আলাউদ্দিন রায়হান। ছবি : সংগৃহীত
নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো.আলাউদ্দিন রায়হান (২৭) নামে যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় ১ বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেন। রোববার দিবাগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখেন তিনি। খেলা শেষে ভোর রাতে বাড়ি ফেরার পর বাইরে খেলা দেখা ও দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। তখন রায়হান স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী কিছুদূর গিয়ে আবার ঘরে ফিরে দেখেন স্বামী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিনই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসে। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   ফুটবল  স্ত্রী  ঝগড়া  যুবক  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: